ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

জর্ডানে কুপিয়ে আট ব্যক্তিকে হত্যায় আইএস সমর্থকের মৃত্যুদণ্ড

ads

জর্ডানের নিরাপত্তা আদালত বিদেশি পর্যটকসহ কুপিয়ে আট ব্যক্তিকে হত্যার দায়ে এক আইএস সমর্থককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ২০১৯ সালে জর্ডানের রোমান শহর জেরশের প্রাচীন এলাকায় ওই হামলা করা হয়। নিহত আটজনের মধ্যে চারজন বিদেশি পর্যটক ছিলেন।


আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত চার পর্যটেকের মধ্যে তিনজন মেক্সিকোর নাগরিক এবং বাকিজন সুইডেনের নাগরিক ছিলেন।


আদালত মুস্তফা আবু ‍রুয়াইস নামে ওই হত্যাকারীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে। আবু ‍রুয়াইস ফিলিস্তিন বংশোদ্ভূত জর্ডানের নাগরিক। হামলা চালানোর সময তিনি জেরশের সুফ ক্যাম্পে ছিলেন। ওই ক্যাম্পে প্রায় ২০ হাজার ফিলিস্তিনি শরনার্থী বসবাস করে।


নথিতে বলা হয়েছে, আবু ‍রুয়াইস এবং আরেক ব্যক্তি আইএসে যোগদান করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসগোষ্ঠীর আদর্শ প্রচার করার জন্য জর্ডানের জেরশ এলাকায় ৩৫০টি লিফলেট বিতরণ করেন।


হত্যাকাণ্ডের পরপরই জর্ডানের পুলিশ তাকে আটক করে। গত বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়।


আদালতের রায় অনুসারে হামলার সঙ্গে জড়িত অন্য দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page